গাজীপুরে বাড়িতে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ২
গাজীপুরে একটি বাড়িতে ‘জমে থাকা গ্যাস’ বিস্ফোরণে শিশুসহ দুইজন দগ্ধ হয়েছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, শুক্রবার রাত ৮টার দিকে সিটি করপোরেশনের গাছা কালিগাছতলার আব্দুল মালেক মিয়ার ভাড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ বাড়ির কেয়ারকেটার দুলাল মিয়া (৪৫) ও উষা মনি নামের চার বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রথম ও দ্বিতীয় তলার কক্ষের জানালা খুলে বাইরে ছিটকে পড়েছে। এ সময় ওই দুইজন দগ্ধ হন বলে জানান তিনি।
