২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি এলাকায় ট্রাকচাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 01:00 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার মেঘডুবি আদর্শ উচ্চবিদ্যালের অষ্টম শ্রেণির ছাত্রী। সে স্থানীয় খুড়াইদ এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজিজুর রহমান শিরিষ বলেন, আয়েশা বাড়ি থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল। পথে ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এলাকাবাসী উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে বলে জানান তিনি।

এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

পরিদর্শক হাই বলেন, খবর পেয়ে জয়দেবপুর থানা ও নাওজোর ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।