২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ১২

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 05:47 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

এ সময় ১৫টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে উপজেলার রামনগ ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি এফএম নাসিম জানান।

আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি নাসিম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে রামনগর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ফকিরের সঙ্গে সাবেক চেয়ারম্যান মান্দার ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।এর জেরে বুধবার সকালে মান্দার ফকিরের সমর্থকেরা নয়নকে মারধর করে। “পরে সকাল নয়টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।এতে দুপক্ষের ১২ জন আহত হয়।”

এ সময় ১৫টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়।পরে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।