২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 01:11 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম মেড্ডা এলাকার একটি বাসা থেকে লাশটি তারা উদ্ধার করেন বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান।

নিহত মনোয়ারা বেগম (২৭) সুনামগঞ্জ জেলার শরীফ উদ্দিনের স্ত্রী।

ওসি নবীর বলেন, শরীফ ব্রাহ্মণবাড়িয়া শহরে অটোরিকশা চালান। মনোয়ারাকে নিয়ে তিনি পশ্চিম মেড্ডা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন ।

“পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মনোয়ারা আত্মহত্যা করেছেন।”

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।