২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে গাঁজা সেবন, চার যুবক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে গাঁজা সেবনরত অবস্থায় বহিরাগত চার যুবকে আটক করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 08:38 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হলের মাঠ থেকে তাদের আটক করা হয় বলে মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান।

আটকরা হলেন, রাজশাহীর মির্জাপুরের মিলন, আজিবর রহমান, মেরাজুল ইসলাম ও বোয়ালিয়া শালবাগানের রফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, “আমীর আলী হলের প্রভোস্ট আমাকে বেশ কয়েকবার অভিযোগ করেছিলেন- তার হলের মাঠে বাহিরাগতরা গাঁজা সেবন করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় চার বহিরাগত যুবককে আটক করে পুলিশ।”

ওসি মেহেদী বলেন, চার বহিরাগতকে কাজলা ফাঁড়ির পুলিশ আটক করে নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।