টঙ্গীতে ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে চেয়ারম্যান বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে বলে টঙ্গী বাজারের জাকির ট্রেডার্সের মালিক জাকির হোসেন এ অভিযোগ করেন।
সাংবাদিকদের তিনি বলেন, টঙ্গী বাজারে তিনি পাইকারী চাল-ডালের ব্যবসা করেন। সকালে তিনি ও তার সঙ্গী আরজু ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য একটি ব্যাগে ২৩ লাখ টাকা নিয়ে রিকশায় করে ন্যাশনাল ব্যাংকের টঙ্গী শাখায় যাচ্ছিলেন।
এ সময় ছিনতাইকারীদের আঘাতে আরজু আহত হন বলে দাবি করেন জাকির।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বলেন, তিনি ঘটনা কথা শুনেছেন। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
