ভোমরায় ১৫ স্বর্ণের বারসহ দুইজন আটক
জুতার ভেতর করে ১৫টি স্বর্ণের বার ভারত নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরায় দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে এই দুই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয় বলে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি জুয়েল আহমেদ জানান।
এরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কেশরপাড়ার আবদুল বায়েজিদ (১৮) ও পডিপাড়া গ্রামের মো. আলামিন (৩১)
ওসি বলেন, তারা ভোমরা হয়ে ভারতে যাওয়ার জন্য চেকপোস্টে আসেন। এ সময় তাদের সন্দেহ হলে দেহ তল্লাশি করা হয়। পরে জুতার মধ্য থেকে ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়।
