২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পতিত জমিতে অজ্ঞাত তরুণীর লাশ

গাজীপুরে একটি পতিত জমি থেকে অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 08:51 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

রোববার সিটি করপোরেশনের হারবাইদের সুরভীর টেক এলাকার একটি পতিত জমিতে আনুমানিক ৩০ বছর বয়সের ওই তরুণীর লাশ পাওয়া যায় বলে পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান।

তরণী নেভি ব্লু রংয়ের জিন্স প্যান্ট, সাদা কামিজ ও গোলাপী রংয়ের ওড়না পরিহিত ছিল।

এসআই রফিকুল বলেন, দুপুরে জমিতে তরূণী লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

“দুর্বৃত্তরা তরুণীকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে।”