হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে শাবান ও রাসেল
মোহাম্মদ শাবান মিয়াকে সভাপতি ও রাসেল চৌধুরী সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের হবিগঞ্জ প্রেসক্লাব কমিটি কমিটি হয়েছে।
রোববার প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা রফিক এ কমিটির নাম ঘোষণা করেন।
কমিটিতে দৈনিক প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি ঈসমাইল হোসেন (স্বদেশ বার্তা), যুগ্ম সম্পাদক শ্রীকান্ত গোপ (নিউজ টোয়েন্টিফোর), কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী (হবিগঞ্জের জননী)।
কার্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন- মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (ইত্তেফাক), রুহুল হাসান শরীফ (আমাদের সময়), ফজলুর রহমান (হবিগঞ্জ এক্সপ্রেস), হারুনুর রশীদ চৌধুরী (এনটিভি), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), নির্মল ভট্টচার্য রিংকু (সবুজ সিলেট), শাহ ফখরুজ্জামান (কালের কন্ঠ), চৌধুরী মাসুদ আলী ফরহাদ (মাছরাঙ্গা টিভি) ও পদাধিকার বলে সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক (সমাচার), চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই)।
তিনি বলেন, প্রেসক্লাবের কমিটি নিয়ে সব ধরনের বিরোধ নিস্পত্তির পর ৩১ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ঠিক করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবকটি পদে কোনা প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার ওই ১৫জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে প্রেসক্লাব ভবনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতেই বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
পরে অডিট রিপোর্ট পেশ করেন ক্লাবের সহযোগী সদস্য বাদল রায়। বার্ষিক রিপোর্টের উপর বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, রাসেল চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে সকল সদস্যদের সম্মতিতে বার্ষিক রিপোর্ট অনুমোদিত হয়।
