২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে তিন ‘জেএমবি সদস্য’ আটক

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে উগ্র মতবাদের বইসহ তিন জেএমবি সদস্যকে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 10:39 AM

Updated : 19 Aug 2022, 06:17 PM

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, সদরের চক আলমপুর-কালিনগর এলাকা ও শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর মোবারকপুর গ্রাম থেকে রোববার ভোরে তাদের আটক করা হয়।

এরা হলেন-শিবগঞ্জের ধোবরা মতিবাজার গ্রামের নেফাউর রহমানের ছেলে আজিবুল হক (৫৩), একই গ্রামের সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও লক্ষ্মীপুর মোবারকপুর গ্রামের আইনাল হকের ছেলে তাজামুল হক (৪৬)।

তারা জেএমবির গায়েরে এহসার সদস্য বলে দাবি করছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, চক আলমপুর-কালিনগর এলাকার কামারদহ ছোট সাঁকো সংলগ্ন একটি আম বাগানে জেএসমির সদস্যরা গোপনে বৈঠক করছিল। গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে আজিবুল ও সাইফুলকে আটক করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।

“এ সময় তাদের কাছ থেকে চারটি জিহাদি বই, দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি টর্চ লাইট ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।”

পরে তাদের দেওয়া তথ্যে লক্ষ্মীপুর মোবারকপুর গ্রামের তাজামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে  জানান তিনি।