২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: রাজশাহীতে পাসে-জিপিএ ৫ এ এগিয়ে মেয়েরা

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 05:47 PM

Updated : 19 Aug 2022, 06:16 PM

শনিবার প্রকাশিত ফলে এ বছর পাস করেছে ৯৫ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী।

দুপুরে শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

তিনি জানান, এবার বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫১ জন। এরমধ্যে মেয়ে ১ লাখ ২০ হাজার ৭৯৬ এবং ছেলে ১ লাখ ১৬ হাজার ৩০৪ জন।

এবারও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ২১ এবং ছেলেদের ৯৪ দশমিক ৮৪।

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। এবার ২১ হাজার ২৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ছাত্র পেয়েছে ১৬ হাজার ৬১০ জন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আনোয়ারুল হক প্রামানিক, বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায় প্রমুখ।