দিনাজপুরে বাস দুর্ঘটনায় আহত ২০
দিনাজপুরের বীরগঞ্জে সড়কে একটি বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ পৌর শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
“সকাল ৭টার দিকে জেলখানা মোড়ে নিয়ন্ত্রয়ণ হারিয়ে বাসটি সড়কের উপর উল্টে যায়।”
দুর্ঘটনার পর এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহামুদুল হাসান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
