টঙ্গীতে আগুনে পুড়ল ৪ গুদাম
গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে চারটি তুলার গুদাম।
শুক্রবার মিলগেইট নামাবাজার বিএনপি গলির তুলার গুদামের এ আগেুনে কেউ হতাহত হয়নি বলে টঙ্গীর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান।
তিনি বলেন, “দুপুর দেড়টার দিকে গুদামের পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে শর্টসাটিক থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আবুল বাসার ও পরে আক্তার হোসেন মুন্সির তুলার গুদামে ছড়িয়ে পড়ে।
“টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।”
আগুনে চারটি গুদামের ‘সমস্ত’ মালামাল পুড়ে গেছে বলে জানান আতিকুর।
