২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’ ৮ জানুয়ারি

সনাতন বৈষ্ণব ধর্মাবলম্বীদের সংগঠন ‘ইসকনের’ উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮ জানুয়ারি শুরু হচ্ছে ‘ইয়ুথ ফেস্টিভ্যাল-২০১৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2017, 08:12 PM

Updated : 19 Aug 2022, 06:16 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসকন সিলেট শাখার সমন্বয়ক শ্রী দেবর্ষি শ্রীবাস দাস এ তথ্য জানান।

তিনি বলেন, “বর্তমানে যুসমাজ ইন্টারনেটের ওপর বেশি নির্ভরশীল, যা মোটেই কাম্য নয়। আমরা প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করব। এর প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়লেই সমস্যার সৃষ্টি হয়।

“গুগলের সঠিক ব্যবহার ও বেদের আলোকে জীবন পরিচালনা করতে ধর্মীয় গুরুদের অনুসরণে যুব সমাজকে উৎসাহিত করার জন্যে এ উৎসবের আয়োজন।”

দেবর্ষি আরও বলেন, উৎসবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রী শেখর রায় উপস্থিত থাকার কথা রয়েছে। মূল বক্তব্য রাখবেন ইসকনের কলকাতা শাখার সভাপতি অনঙ্গমোহন দাস।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসকন সিলেট শাখার সাধারণ সম্পাদক শ্রীপাদ ভাবাবত করুণা দাস, দেবামৃত নিতাই দাস প্রমুখ।