সম্মেলনের ২২ মাস পর ফরিদপুর আ. লীগের কমিটি ঘোষণা
সম্মেলনের এক বছর দশ মাস পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বৃহস্পতিবার রাতে এ কথা জানান।
তিনি বলেন, গত বছরের (২০১৬ সালের) ২২ মার্চ শহরের অম্বিকা ময়দানে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তৎকালীন দলের সাধারণ সম্পাদক বর্তমান জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
সভাপতি হিসেবে সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ মাসুদ হোসেনের নাম উল্লেখ করা হয়।
কিন্তু এই ২২ মাসেও তা হয়ে ওঠেনি।
সভাপতি হিসেবে সুবল চন্দ্র সাহা
নতুন কমিটির ১১ সহ-সভাপতি হয়েছেন লোকমান হোসেন মৃধা, খন্দকার মোহতেশাস হোসেন বাবর, মনিরুজ্জামান সরদার, শামিম হক, হেদায়েতউল্লাহ সাকলাইন, জাহিদুর রহমান জাহিদ, খসরুজ্জামান দুলু, নাজনীন হায়দার, গোলাম রব্বানী বাবু মৃধা, সাদিকুজ্জামান মিলন পাল ও এ কে আজাদ।
তিনজন যুগ্ন সম্পাদক হলেন ঝর্ণা হাসান, মাসুদুল হক মাসুদ ও মাইনুদ্দিন আহমেদ মানু।
দপ্তর সম্পাদক হয়েছেন অনিমেষ রায় এবং কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
তিন সাংগঠনিক সম্পাদক হলেন কে এম সেলিম, কামাল উদ্দিন ও মাহবুবুল আলম জিন্না।
