২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকির ফের বনপাড়া পৌর মেয়র নির্বাচিত

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের কে এম জাকির হোসেন পুনরায় নির্বাচিত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 11:26 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন নয় হাজার ৬৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মহুয়া ইয়াসমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৯৫০ ভোট।