বেনাপোলে নাইজেরিয়ান আটক
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক নাইজেরিয়ানকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম এ কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকালে যশোরের গাতিপাড়া সীমান্তের তেরঘরা এলাকা থেকে ‘স্টিভেন ওসাটো’ নামের নাইজেরিয় নাগরিককে আটক করা হয়।
“ওই নাইজেরিয়ান ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লি আসেন। আজ তিনি অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করেন।”
মামলার পর সন্ধ্যায় তাকে বন্দর থানা পুলিশে দেওয়া হয়েছে বলে জানান তারিকুল।
