বেনাপোলে ১৫ লাখ টাকার সিগারেট আটক
ভারত থেকে অবৈধভাবে আনার সময় বেনাপোলে ১৫ লাখ টাকার সিগারেট আটকের খবর দিয়েছে বিজিবির।
গোপন খবরের ভিত্তিতে বিজিবির টহলদল অভিযান চালায় জানিয়ে তিনি বলেন, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা সিগারেটের কার্টন ফেলে পালিয়ে যায়।
“পরে ৭৬০ কার্টনে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে । এর বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা।”
জব্দ করা সিগারেট বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
