২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পিস্তলসহ ২ তরুণ আটক

কুমিল্লা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 12:05 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

র‌্যাব ১১-এর অধিনায়ক মেজর সৈয়দ আরিফুর রহমান জানান, মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানার বিষ্ণুপুর  এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন – ওই এলাকার শানু মিয়ার ছেলে মোফাসসের হোসেন রবিন (২১) ও হুমায়ুন কবিরের ছেলে শাহ আলম কবির সাকিব (২২)।

র‌্যাব কর্মকর্তা আরিফুর বলেন, “রবিন ও সাকিব অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

“তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।”

তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হবে বলে তিনি জানান।