রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে শাহেদ-ইলিয়াস
রাজশাহী সাংবাদিক ইউনিয়নে নির্বাচনে কাজী শাহেদ সভাপতি ও ইলিয়াস আরাফাত সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
সোমবার আরইউজের নির্বাচন কমিশনার নুরুল ইসলাম সরকার আসলাম এ ফলাফল ঘোষণা করেন।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজশাহী বরেন্দ্র মহাবিদ্যালয়ে ভোট গ্রহণ করা হয়। এতে ভোট দিয়েছেন ৬০ জন। এ নির্বাচনে ছয়টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশনার বলেন, ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী শাহেদ। তার প্রতিদ্বন্দ্বী রাশেদ রিপন পেয়েছেন ১৮ ভোট। ১৯ ভোট পেয়েছেন ইলিয়াস আরাফাত।
অপরদিকে ২৪ ভোট পেয়ে সহসভাপতি শরীফ সুমন ও সাইফুর রহমান রকি ৪২ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি।
