২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবে শার্শায় বড়দিন

যশোরের শার্শায় উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 02:12 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

উপজেলার বাগুড়ি, বাগআচড়া, বসন্তপুর ও উলাশি ক্যাথলিক চার্চে সোমবার সকালে জন্মদিনের কেক কেটে, বাইবেল থেকে পাঠ করে ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

উলাশি ক্যাথোলিক গির্জায় বেলা সাড়ে ১২টায় বড়দিনের কেক কেটে উৎসবের সূচনা করেন ফাদার ডক্টর জেরি গোমেজ ।

যিশুর জীবনী নিয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা ছিল যিশুর ব্রত। যিনি দুঃখী, নির্যাতিত ও দরিদ্র মানুষসহ বিশ্বময় সবার জন্য শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে গেছেন আজীবন।”

পরে অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

এছাড়া বড়দিন উপলক্ষে শার্শার বিভিন্ন এলাকায় শোভাযাত্রা করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। কোনো কোনো সড়কে দেখা গেছে রঙিন আলোকসজ্জা। বাড়ি বাড়ি চলে কীর্তন। শিশুরা নেচে গেয়ে এ উৎসব আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।