২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে তরুণের গলাকাটা লাশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 09:29 AM

Updated : 19 Aug 2022, 06:14 PM

জাজিরা পুলিশ ফাঁড়ির এসআই জাভেদ পারভেজ জানান, উপজেলার কোন্ডা ইউনিয়নের পূর্ব জাজিরা এলাকায় রোববার রাতে লাশটি পাওয়া গেছে।

নিহতের বয়স ৩০ বছর হতে পারে বলে জানালেও পুলিশ তার নাম-ধাম বলতে পারেনি।

এসআই জাভেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

“তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরনে আছে জিনসের প্যান্ট ও জামার ওপর জ্যাকেট।”

পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।