২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা-যাত্রী নিহত

হবিগঞ্জের সুতাং এলাকায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা-যাত্রীর মৃত্যু হয়েছে; এ দুর্টঘনায় আহত হয়েছেন আরও চারজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 01:11 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

নিহত আমিনুল ইসলাম (৩০) জেলার সদর উপজেলার শরীফাবাদ গ্রামের হুসেন আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, শনিবার সকালে শরীফাবাদ থেকে কয়েকজন শ্রমিক অটোরিকশায় করে শাহজিবাজার রাবার বাগানে যাচ্ছিলেন।

পথে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় জানিয়ে তিনি বলেন, এতে পাঁচজন আহত হন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আমিনুল মারা যান।

আহত অন্যদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি জসিম।