২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 05:20 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে পাঁচ্চর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি জাকির হোসেন জানান।

“শিবচরের ভাঙ্গা থেকে কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাওয়ার পথে বরিশালগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।”

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার ও বাসটি আটক করে বলে জানান ওসি।

তিনি বলেন, লাশ পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।