২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটির প্রধান প্রকৌশলী লাঞ্ছিত: তদন্তে কমিটি

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। 

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 11:44 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

মেয়র আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার সাত সদস্যের এই কমিটি গঠন করেছেন বলে কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবকে প্রধান করে করপোরেশনের সচিব বদরুল হককে কমিটিতে সদস্য সচিব করা হয়েছে।

অন্য সদস্যরা হলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মখলিছুর রহমান কামরান, রেজওয়ান আহমদ, শাহানারা বেগম ও রোকসানা বেগম শাহনাজ।

কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, কমিটি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

মঙ্গলবার দুপুরে একটি  উন্নয়ন কাজ নিয়ে কথা কাটাকাটির জেরে নুর আজিজকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এক নারী কাউন্সিলর।

রেজওয়ান আহমদ জানান, ঘটনার পর ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে কাউন্সিলর শামীমা স্বাধীনকে নগর ভবনের ৩০৪ নম্বর কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। পরে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন মেয়র। বৈঠকে শামীমা স্বাধীনকে বরখাস্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বুধবার চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।

তিনি আরও জানান, বুধবার পাঠানো ওই চিঠিতে করপোরেশনের ৩২ কাউন্সিলর স্বাক্ষর করেছেন।