২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর পত্নীতলা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 05:15 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

নিহত এরশাদ আলী (৩০) ধামইরহাট উপজেলার আমবাটি গ্রামের গজিমুদ্দিনের ছেলে।

মৃতদেহ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান জানান।

তিনি বলেন, এরশাদ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছেন। গত ১৯ ডিসেম্বর কোনো এক সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ফেনসিডিল নিয়ে ১২২ বিএসএফ ব্যাটালিয়নের ভাতশালা ক্যাম্পের আওতাধীন ফতেপুর গ্রাম হয়ে ফিরছিলেন।

“এ সময় ভাতশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে আহত এরশাদকে বিএসএফ সদস্যরা সেখানকার হাসপাতালে ভর্র্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।”

ঘটনা জানার পর বৃহস্পতিবার লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হলেও এখনও পাওয়া যায়নি বলে তিনি জানান।