২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল চেকপোস্টে ভাংচুর-সংঘর্ষ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে ইমিগ্রেশন পুলিশ ও শুল্ক কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 12:16 AM

Updated : 11 Oct 2022, 02:51 PM

বুধবারর সন্ধ্যার এ ঘটনার পর কাস্টমসের লোকজন প্রায় এক ঘণ্টা কাজ বন্ধ রাখে বলে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান।

বেনাপোল শুল্কভবনের ডেপুটি কমিশনার মারুফুর রহমান বলেন, সন্ধ্যায় ভারত থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করাকে কেন্দ্র করে শুল্ক কর্মকর্তাদের সঙ্গে ইমিগ্রেশন পুলিশের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

“এই সময় ৪/৫ জন পুলিশ এসে শুল্ক কর্মকর্তাদের মারধর করে অফিস ভাংচুর করে।”

এ ঘটনায় দুই রাজস্ব কর্মকর্তাসহ আহত হন বলে দাবি করেন তিনি।

এ নিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ বলেন, সন্ধ্যায় ব্যাগ তল্লাশিকে কেন্দ্র শুল্ক কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতি হয়।এ ঘটনায় ভাংচুরের ঘটনা ঘটে।