২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নিখোঁজ যুবকের লাশ মিলল ধানক্ষেতে

হবিগঞ্জের মাধবপুরে ধানক্ষেত থেকে দুইদিন আগে নিখোঁজ এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 02:28 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

বুধবার বেলা ১১টায় উপজেলার সুন্দ্রাদিল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মাধবপুর থানার এসআই মমিনুল হক জানান।

নিহত সেলিম মিয়া (৩০) ওই গ্রামের এলাম খাঁর ছেলে।

এসআই মমিনুল বলেন, সোমবার সেলিম তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সকালে তার লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি।

ছিনতাইকারীরা তাকে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ বলে এসআই জানান।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে হত্যার কারণ জানা যাবে।