২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে তরুণকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে এক তাঁতশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2017, 03:23 PM

Updated : 25 Jul 2022, 09:08 PM

নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. কাদির শাহ জানান, শহরের ব্রাহ্মণপাড়া বালুর মাঠে শুক্রবার রাত ৮টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা  ঘটে।

নিহত ইয়াছিন (২২) ওই এলাকার রিকশাচালক কবির মিয়ার ছেলে।

কবির মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসা থেকে ইয়াছিনের বন্ধু বিল্লাল তাকে ডেকে নিয়ে যান।

“পরে মেঘনাপাড়ে বালুর মাঠে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বিল্লাল ও তার ককেজন সহযোগী। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে গেলে খুনিরা পালিয়ে যায়।”

আহত ইয়াছিনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান কবির মিয়া ।

এ ঘটনায় নরসিংদী সদর থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।