২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নিখোঁজ কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে ছয়দিন আগে নিখোঁজ এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2017, 04:38 PM

Updated : 19 Aug 2022, 06:10 PM

নিহত জনি শেখ (১৮) বনমালদিয়া গ্রামের মো. জলিল শেখর ছেলে। বনমালিদিয়ার বাজারে ডিমের ব্যবসা করতেন তিনি।

মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বুধবার দুপুরে উপজেলার সরকারি আইনউদ্দিন কলেজের সামনের একটি পুকুরে বস্তাবন্দি একটি লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

জলিল শেখ বলেন, গত শুক্রবার রাতে তার ছেলে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।