দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
রোববার উপজেলার পাঁচপীর এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান।
নিহতরা হলেন- বীরগঞ্জের চাকাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে কাসেম (২৮) ও একরামুলের ছেলে রানা ইসলাম (২৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে পাঁচপীরে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আহত ওই দুইজনকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
