২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ভিক্ষা নিতে পছন্দ করে: স্থানীয় সরকার মন্ত্রী

বিএনপি ক্ষমতায় থাকলে দেশকে ভিক্ষা করতে হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 08:29 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

শনিবার ফরিদপুরে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ভিক্ষুকের জাতিতে পরিণত হয়; আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ উন্নয়নের পথে থাকে।

“বিএনপি ক্ষমতায় থাকতে বিভিন্ন দেশ থেকে ভিক্ষা নিতে পছন্দ করে। আওয়ামী লীগ কারও কাছ থেকে ভিক্ষা নেয় না। আওয়ামী লীগ এখন অনেক দেশকেই সাহায্য করে।”

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।  

বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়ন ফরিদপুর সদরের অন্তর্ভুক্ত হওয়ায় এ সমাবেশ ও সংবর্ধনার আয়োজন করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুর নাহার মহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাংসদ ফারুক খান, ফরিদপুর জেলা পরিষদ সদস্য মো. লোকমান হোসেন মৃধা, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা মিয়া, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগ  সভাপতি সুবল চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যবসায়ী যশোদা জীবন দেবনাথ প্রমুখ।