২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগুনে পুড়ে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 12:52 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, উপজেলার জালালপুর ইউনিয়নের বেকা গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- ওই এলাকার দিনমজুর জামাল হোসেনের ছেলে সোহাগ (৭) ও মেয়ে আল্লাদি (৫)।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, রাতে দুই সন্তানকে ঘরে রেখে পাশের বাড়ি বেড়াতে যান তাদের মা। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই ঘরে আগুন লাগলে ঘুমের মধ্যে তারা দগ্ধ হয়। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“তাদের উদ্ধার স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে রাতেই সোহাগ মারা যায়। আর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে আল্লাদীর মৃত্যু হয়। ”

ওসি রাশেদুল বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।