২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাথর কোয়ারিতে সংঘর্ষে নিহতের মামলায় আসামি ৭৭ জন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পাথর কোয়ারির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৭৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 05:02 PM

Updated : 12 Apr 2022, 12:51 AM

জৈন্তাপুর ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির জানান, বুধবার দুপুরে নিহত হোসাইন আহমদের (৪০) ভাই দরবন্ত মোহাইল গ্রামের আমিন আহমদ বাদী হয়ে জৈন্তাপুর থানায় এ মামলা দায়ের করেন।

জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারির জমি দখল নিয়ে রোববার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে হোসাইন আহমদ (৪০) নামে এক ব্যাক্তি নিহত হন। আহত হয় আরও ২০ জন।

ওসি বলেন, “মামলায় ৭৭ জনকে আসামি করা হয়েছে; যার মধ্যে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রধান আসামি।”

পুলিশ তিন আসামিসহ নয় জনকে আটক করেছে।বাকি আসামিদের গ্রেপ্তারে তারা অভিযান চালাচ্ছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

পুরনো খবর:

সিলেটে পাথর কোয়ারির দখল নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ