সাভারে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যা
ঢাকার সাভারে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে সাভার মডেল থানার এসআই আজগর হোসেন জানান।
নিহত কল্পনা বেগম (২০) ওই এলাকার মোহাম্মদ হোসেন আলীর স্ত্রী।
হোসেন আলী (২৮) পেশায় দিনমজুর।
এসআই আজগর বলেন, স্ত্রীর পরকীয়ার জেরে বেলা আনুমানিক সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে কল্পনাকে গলা কেটে হত্যা করে পাশে বসে ছিল হোসেন আলী। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোড়াটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তার হোসেন আলী বলেন, স্ত্রীর সঙ্গে বড় ভাই কাশেমের অবৈধ সর্ম্পক ছিল। এনিয়ে ঝগড়াঝাটির একর্পায়ে রাগে তাকে হত্যা করেছেন।
