২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কন্যাশিশু হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুরে কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 09:49 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

গ্রেপ্তার মেঘনা বেগম জহুরা (২২) তানোর উপজেলার চান্দুড়িয়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

মোহনপুর থানার ওসি এসএম আবুল কাশেম আজাদ জানান, সোমবার মোহনপুর উপজেলার টেমা স্কুলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “পরপর দুটি কন্যা সন্তানের জন্ম দেন জহুরা। এ নিয়ে জহুরাকে তার স্বামী নানাভাবে নির্যাতন করতেন। এ থেকে সোমবার সকালে তার এক মাসের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন।”

এ ঘটনায় বিকালে শিশুটির দাদির করা মামলায় জহুরাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি কাশেম।

শিশুটি লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।