২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নছিমন উল্টে নিহত ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নছিমন উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 05:23 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

নিহত আসলাম মোল্লা (৬০) টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের মোসলেম মোল্লার ছেলে।

সোমবার  দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আলম জানান।

তিনি বলেন, “কুশলী থেকে নসিমনে করে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন আসলাম। পথে চালক নিয়ন্ত্রণ হারালে নসিমন উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।