২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিলেটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ঠেলা ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 02:34 PM

Updated : 12 Apr 2022, 12:51 AM

সোমবার বেলা ১১টার দিকে নগরীর ঘাসিটুলা এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান।

নিহত খোকন আহমদ (৩০) ওই এলাকার কানু মিয়ার ছেলে।

ওসি গৌসুল বলেন, “মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি আচার বিক্রির ঠেলা ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ছিটকে পড়েন খোকন।”

স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।