২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শুটারগানসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও অস্ত্র-গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 12:52 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

র‌্যাব ১৩-এর দিনাজপুর ক্যাম্প অধিনায়ক মেজর সাকিব জানান, রোববার রাতে জেলা শহরে ও সদর উপজেলার মহব্বতপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন - জাহাঙ্গীর আলম ((৩৭), আমিনুল (৪২) ও সোহেল (৩৪)।

র‌্যাব কর্মকর্তা সাকিব বলেন, “রোববার রাতে জেলা শহরের রেল সেতুর কাছে দপ্তরিপাড়া থেকে সোহেলকে একটি শুটারগানসহ আটক করা হয়। সোহেলের বিরুদ্ধে একটি হত্যাসহ হত্যাচেষ্টার সাতটি মামলার রয়েছে কোতোয়ালি থানায়।”

একই রাতে র‌্যাব সদর উপজেলার মহব্বতপুর গ্রামে অভিযান চালায় জানিয়ে তিনি বলেন, “ওই গ্রাম থেকে র‌্যাব সদস্যরা ২৩৭ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক বিক্রেতা জাহাঙ্গীর ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়।”

আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদের কোতোয়ালি থানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।