২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী

রংপুর সিটি করপোরেশনে মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ২১১ ও নারী কাউন্সিলর পদে ৬৫ জন ভোটের লড়াইয়ে রয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 07:41 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

রোববার নির্বাচনের রিটার্নিং ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ কথা জানিয়েছেন।

আগামী ২১ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। এতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর।

নির্বাচন কর্মকর্তা সুভাষ বলেন, শেষদিনে মেয়র পদে সাত প্রতিদ্বন্দ্বী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জনের কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। তবে কাউন্সিলর পদে ১০ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মূল লড়াইয়ে মেয়র পদে সাত, ৩৩টি ওয়ার্ডে ২১১ জন কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন লড়বেন বলে জানান তিনি। 

সাত মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু, বিএনপির কাওসার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু, বাসদের আবদুল কুদ্দুস, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।  

রংপুর সিটির প্রথম নির্বাচনে মেয়র পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সোমবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।

পুরনো খবর:

রংপুর সিটি নির্বাচন: ছয় মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল
রংপুর সিটি করপোরেশনের নির্বাচন ২১ ডিসেম্বর