ফেনীতে দুই ইউপি সদস্য গ্রেপ্তার
ফেনীতে মাদক ও নাশকতার মামলায় দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার ধর্মপুর ও কাজিরবাগ ইউনিয়ন থেকে শনিবার বিকাল ও রাতে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াছিন মজুমদার সোহাগকে (৪০) শনিবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।
বেলালের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, গ্রেপ্তার দুজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
