২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় নিখোঁজ তরুণীর গলিত লাশ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের দেড় মাস পর তরুণীর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 09:33 PM

Updated : 25 Jul 2022, 09:07 PM

শনিবার উপজেলার উত্তরবাড়ীর পুকুর পাড়ে পুঁতে রাখা লাশটি উদ্ধার করা হয় বলে নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান।

নিহত আলেমা (১৯) একই গ্রামের আবুল হোসেনের মেয়ে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আড়াই মাস আগে একই এলাকার রাশেদ মেনন রুমির ছেলে শাহরিয়ার শাওন ও আলেমা পালিয়ে বিয়ে করে ঢাকাতে অবস্থান করে। পরে দুজনেই বাড়ি ফিরে আসার কয়েক দিন পর হঠাৎ আলেমা নিখোঁজ হয়।

“আলেমাকে তার পরিবার কোথাও খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করলে পুলিশ উত্তরবাড়ীর উত্তর দিকের গোরস্থানের পাশের একটি পুকুরের পাড় থেকে পুঁতে রাখা বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় পুলিশ শাহরিয়ার শাওন, তার বাবা রাশেদ মেনন রুমি, মা সুলতানা রাজিয়া ও চাচা নাহিদ রেজা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।