২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 07:34 PM

Updated : 12 Apr 2022, 12:50 AM

শনিবার সন্ধ্যায় উপজেলার শিবপাশা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান।

নিহত নুরুল আমিন (৪৫) শিবপাশা গ্রামের লালু মিয়ার ছেলে। তিনি উপজেলার শিবপাশা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

আহতদের মধ্যে পাঁচজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নুরুল আমিনের সঙ্গে একই গ্রামের মাসুক মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই নুরুল আমিন নিহত হন।

এ ঘটনার পর নুরুল আমিনের পক্ষের লোকজন মাসুক মিয়ার লোকজনের বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।