হবিগঞ্জে ছুরিকাঘাতে বাবাকে হত্যা করল ‘ছেলে’
হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
চুনারুঘাট থানার ওসি এ কে এম আজমিরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় নিহতের আরেক ছেলে আহত হয়েছেন।
নিহত ফয়েজ মিয়া (৬৫) উপজেলার আসামপাড়া ইউনিয়নের বিলপাড় গ্রামের বাসিন্দা।
আহত ইমন মিয়াকে (১৯) সিলেট এমএজি ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আজমিরুজ্জামান জানান, ফয়েজ মিয়ার সঙ্গে তার ছেলে ইমরান মিয়ার (২২) পারিবারিক কলহ চলছিল।
“এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমরান ছুরি দিয়ে তার বাবা ফয়েজ মিয়াকে হত্যা করে পালিয়ে যান।”
পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি।
