ময়মনসিংহে ১১ আসনেই প্রার্থী দেবে জাপা: রওশন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
এছাড়া তিনি নিজে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে প্রার্থী হওয়ার কথাও বলেছেন।
বুধবার জাতীয় পার্টির ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে রওশন এরশাদ বলেন, “দেশের উন্নয়ন জাতীয় পার্টির আমলেই হয়েছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম সেসময় ছিল দেশের স্বর্ণযুগ। ময়মনসিংহ বিভাগও জাতীয় পার্টির অবদান।”
এছাড়া জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ ও ডেলিগেট কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে রওশন এরশাদকে সভাপতি ও ফখরুল ইমামকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি এবং জাহাঙ্গীর আহমেদকে সভাপতি ও আব্দুল আউয়াল সেলিমকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
