২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলাতুলির চরের ৩ জনের মৃত্যু ‘বিস্ফোরণে’

চাঁপাইনবাবগঞ্জ সদরে ‘জঙ্গি আস্তানায়’ তিনজনের মৃত্যু বোমা বিস্ফোরণে হয়েছে বলে ধারণা ময়নাতদন্তকারী চিকিৎসকের।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 06:45 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

পুরনো খবর:

আলাতুলি চরে ফের অভিযানে র‌্যাব

বুধবার চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা বোমা বিস্ফোরণে তারা মারা গেছে।

এদিকে তাদের নাম পরিচয় শনাক্ত না হওয়ায় লাশ হস্তান্তর করা হয়নি বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম।

তিনি বলেন, নিহত তিন জঙ্গির নাম ও ঠিকানা না পাওয়ায় তাদের লাশ হস্তান্তর করা যায়নি।

মঙ্গলবার ভোরে এ চরের রাশিকুলের বাড়িতে ‘জঙ্গিদের’ সঙ্গে র‌্যাবের গোলাগুলির সময় বিস্ফোরণ ঘটে। পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। সেখান থেকে তিনজনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে র‌্যাব। উদ্ধার করে অস্ত্রশস্ত্র।

‘জঙ্গি আস্তানায়’ গোলাগুলি ও বিস্ফোরণে তিনজনের মৃতুর পর বুধবার পুরো এলাকায় অভিযানে নামে র‌্যাব। বুধবার বিকাল পর্যন্ত চলছিল অভিযান।

রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, নিহত তিন জঙ্গির পরিচয় নিশ্চিতের জন্য তারা খোঁজ-খবর নেওয়া শুরু করেছেন।

তাছাড়া সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থল এবং নিহতদের আলামত সংগ্রহ করেছেন বলে জানান তিনি।