২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক

সাতক্ষীরা সীমান্তে কয়েকটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 06:28 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

সাতক্ষীরার বিজিবি ৩৮ ব্যাটালিয়নের বৈকারী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম জানান, বুধবার সদর উপজেলার বলদঘাটা সীমান্তে এ অভিযান চালানো হয়।

আটক মফিজুল ইসলাম বৈকারী গ্রামের রমজান আলীর ছেলে।

কমান্ডার অহিদুল আরও জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় একটি স্বর্ণের চালান নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মফিজুল ইসলামকে আটক করা হয়।

“পরে তার শরীর তল্লাশি করে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের প্রচেষ্টার কথা স্বীকার করেছে।”