২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিক্ষক খুনে যুবকের যাবজ্জীবন

চাঁদপুরের কচুয়ায় মক্তবের শিক্ষক হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 04:37 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

বুধবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।

দণ্ডিত মোহাম্মদ রনি কচুয়া উপজেলার শিলাস্থন গ্রামের সরকার বাড়ির শাহজাহান কারীর ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে পিপি আমান উল্লাহ জানান, ২০১৬ সালের ২ অক্টোবর সকালে মক্তবে শিক্ষার্থীদেরকে আরবি পড়ানোর সময় এ আকস্মিক হামলা চালিয়ে শাহ আলমকে (৬০) ধারালো ছুরি দিয়ে আঘাত করেন রনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যার পর রনি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

ঘটনার দিন বিকালে শাহ আলমের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।