২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক ২

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 04:16 PM

Updated : 12 Apr 2022, 12:49 AM

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক জানান, বুধবার সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থে‌কে তাদের আটক করা হয়।

আটকরা হলেন গোপালগঞ্জের ঘোষেরচর এলাকার জাহাঙ্গীর খানের ছেলে মহাসিন খান (৩৬) ও শরীয়তপুরের জাজিরা উপজেলার ইব্রাহীম মাদবরের ছেলে ইলিয়াস আহম্মেদ (৪১)।
আব্দুস সাদেক বলেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের আনু‌ষ্ঠিকতা শে‌ষে ভারতে প্রবেশ করার সময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন এক কেজি।

আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয় চলছে। পরে তা‌‌দের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।