২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় ভগ্নিপতি খুন, শ্যালক আটক

‘পারিবারিক বিরোধের জেরে’ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগে তার শ্যালককে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 12:02 AM

Updated : 12 Apr 2022, 12:49 AM

মঙ্গলবার সন্ধ্যায় চাতলাপুর চা বাগানের বাউরী টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে বলে জানান কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায়।

বিনয় ভূষণ জানান, পারিবারিক কারণে শ্রমিক বস্তির স্মরণ বাউরী (৪৫) ও তার স্ত্রী লতিকা বাউরীর (৩৮) মাঝে বিরোধ বাধে।

“এর জেরে সন্ধ্যা রাত সাড়ে ৭টায় শশধন তার ভগ্নিপতি স্মরণকে দা দিয়ে কূপিয়ে হত্যা করে। ঘটনার পর চা শ্রমিকরা শশধন বাউরীকে ধরে পুলিশে খবর দেয়।”